মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেঁয়াজ আমদানি হবে এবছর সর্বোচ্চ পরিমাণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ২১৬ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ বছর সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে। এছাড়া আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি।’ 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আামাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন বেনাপোল ও হিলিতে যাবে। সেখানে দেখা হবে আমদানির কী অবস্থা। একটু দাম বেড়েছে বাজারে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে। আমরা সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করব। 

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

পেঁয়াজ আমদানি হবে এবছর সর্বোচ্চ পরিমাণ

প্রকাশের সময়: ০১:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০