মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদার বাবাকে ঢাকায় আনা হচ্ছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ২২১ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় নেয়া হচ্ছে। শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। ওমর আলী শেখকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করার কথা।

বিষিয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের শরীরের একাংশ অকার্যকর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।

গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওয়াহিদাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়া ইউএনও ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে রংপুর থেকে ঢাকায় আনা হয়। জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার। বর্তমানে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদার বাবাকে ঢাকায় আনা হচ্ছে

প্রকাশের সময়: ০৩:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০