শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 ধরলা নদীতে ধরা পড়লো ১৮ কেজির কাতল

বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তলা এলাকায় ধরলা নদীতে বড়শিতে মাছ ধরতে গিয়ে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

বুধবার ০৪ আগস্ট সকালে স্থানীয় যুবকদের বড়শিতে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ওই গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এক সময় মাছটি বড়শিতে ধরা পড়ে। ৩-৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি শুকনো স্থানে তুলতে সক্ষম হন।

পরে স্থানীয়রা মাছটি এক হাজার টাকা কেজি দরে কিনে ভাগ করে নিয়েছেন।

আতিকুর বলেন, আমরা প্রতি বছরই বড়শি দিয়ে নদীতে মাছ ধরি। তবে জীবনে এত বড় মাছ পাই নাই। পরে এলাকার লোকজন এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনে ভাগ করে নেয়।

কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বলেন, আমার জানা মতে, ধরলা নদীতে এত বড় মাছ আগে ধরা পরেছে কি না আমার জানা নেই। কিন্তু তিস্তা, ব্রহ্মপুত্র নদে এর চেয়েও অন্যান্য বড় মাছ ধরা পড়েছে ইতিপূর্বে ।

জনপ্রিয়

উত্তরাঞ্চলের ক্রিকেট আকাশে নতুন ধ্রুবতারা: বিসিবির সর্বোচ্চ ‘লেভেল-৩’ কোচ হলেন বসুন্ধরা ক্রিকেট নেটওর্য়াকের হেড কোচ রুশো ​

error: Content is protected !!

 ধরলা নদীতে ধরা পড়লো ১৮ কেজির কাতল

প্রকাশের সময়: ০২:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১