বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ১৪তম কারামুক্ত দিবস পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ১৪তম কারামুক্ত দিবস উপলক্ষ্যে লালমনিরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে
আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপি’র সদস্য সচিব মজমুল ইসলাম প্রামানিক, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ প্রমুখ।

কারামুক্ত ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

error: Content is protected !!

তারেক রহমানের ১৪তম কারামুক্ত দিবস পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপি

প্রকাশের সময়: ১০:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১