বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু- আটক দুই

বিশেষ প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহে” নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু। আটক ২।

নিহত আব্দুল খালেক ভোলা (৭০) বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত: আছর প্রামানিকের ছেলে।

গতকাল রবিবার(২০ অক্টোবর) রাত ১২ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলত। তারই ধারাবাহিকতায় গত রাতে নাতি বউ মোছাঃ রেখা বেগম তার ছোট বাচ্চার মল মুত্র ফেলাকে কেন্দ্র করে দাদার পরিবারের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এরই এক পর্যায়ে নাতি আলম মিয়া ও নাতি বউ রেখা বেগমের লাঠির আঘাতে দাদা আব্দুল খালেক ভোলা মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় মোঃ আলম মিয়া ও মোছাঃ রেখা বেগমকে রাতেই আটক করেছে পুলিশ।

মোঃ আলম মিয়া (৩৫) একই গ্রামের মৃত: হবিবুর ছেলে ও মোছাঃ রেখা বেগম (৩০) আলম মিয়ার স্ত্রী। সুন্দরগঞ্জ অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু- আটক দুই

প্রকাশের সময়: ০২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪