বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক মোহাম্মদ নিজাম উদ্দিন (৩০) নিহত হয়েছে। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা গ্রামের মৃত মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।

পরিবারের ৫ ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন নিজাম উদ্দিন।

নিহতের পরিবার জানান, জীবিকার তাগিদে ২০১২ সালে ধার দেনা করে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে লেবানন পারি জমান নিজাম উদ্দিন। কাগজ পত্রের কিছু ত্রুটি থাকার কারণে অবৈধভাবে সে সেখানে বসাবস করছিল ও যখন যা কাজ পেত তাই করত। শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তার মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি জানান পরিবার।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার, আমরা প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। পরিবারের কথা বিবেচনা করে জেলা প্রশাসন তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

লেবাননে ইসরায়েলি হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

প্রকাশের সময়: ০১:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪