মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় রোজাদারকে মারধর করল কোম্পানীর কর্মচারি

বিশেষ প্রতিনিধি : রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় রোজাদারকে মারধর করল কোম্পানীর কর্মচারি।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় শরিফুল ইসলাম নামের এক রোজাদারকে মারধরের এ অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে মুক্তিনগর মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আকিজ ফুট অ্যান্ড রেমা রিজ গ্রুপের টিএসএম পদে কর্মরত শরিফুল ইসলাম (পিতা: ফজলুর রহমান, জেলা: নাটোর) সেখানে মার্কেটিং কাজে যান।

এ সময় মৃধা স্টোরের মালিক সোহাগকে প্রকাশ্যে ধূমপান করতে দেখে তিনি ও কয়েকজন রোজাদার তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ শরিফুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন এবং তার মোটরসাইকেল ভাঙচুর করেন।

পরে স্থানীয়রা আহত শরিফুলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

বসতভিটার সীমানা বিরোধে নৃশংস হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম, থানায় এজাহার

error: Content is protected !!

রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় রোজাদারকে মারধর করল কোম্পানীর কর্মচারি

প্রকাশের সময়: ১০:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫