বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেন্ডেল দিয়ে সাংবাদিককে মারার হুমকি দিলেন প্রধান শিক্ষিকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকার বক্তব্য চাওয়াতেই প্রধান শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিককে স্যান্ডেল খুলে মারার হুমকি দিলেন।

ঘটনাটি ঘটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ উচ্চ বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয়ের প্রধান  শিক্ষিকা  ফাতেমা আক্তার মিলি সাংবাদিকের সাথে এমন আচরনের বিষয়টি এখন গোটা জেলায় আলোচনার মুল বিষয় হয়ে দাড়িয়েছে।

প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মিলির বিরুদ্ধে একাধিক  দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ দীর্ঘদিনের। এ সব বিষয়ে দীর্ঘদিন থেকেই বিদ্যালয়ে অনুপুস্থিত ছিলেন তিনি। তবে  বুধবার   বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা এই প্রধান শিক্ষিকা। বিষয়টি জানতে পেরে স্থানীয় এক সাংবাদিক  তার কাছে বিগত সময়ের অনিযম,দূর্ণীতি, বিদ্যালয়ে অনুপুস্থিত এসব বিষয়ে  জানতে চাওয়ামাত্রই  তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “তুই সাংবাদিক তো কি হইছিস? তোকে স্যান্ডেল খুলে পিটাবো!” এরপর তিনি সাংবাদিকের সঙ্গে আরও অশোভন আচরণ করেন এবং কোনো মন্তব্য দিতে অস্বীকৃতি জানান।

প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মিলি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শ্যালিকা এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির বোন হবার কারনেই বিগত সময় থেকেই ক্ষমতার অপব্যবহার করে ,  নিয়মনীতি উপেক্ষা করে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নিয়ে হেন কোন অনিয়ম নেই যা তিনি করেন নাই।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা জানিয়েছেন, তিনি বিদ্যালয়ে একক আধিপত্য কায়েম করেছেন এবং তার স্বামীর বড় ভাইকে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে বিভিন্ন পদে নিয়োগের নামে কোটি টাকার লেনদেন করেছেন। এসব বিষয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি।

গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে মিলি অনেকদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন। অনিয়ম-দুর্নীতির অভিযোগে যখন তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

কিন্তু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হঠাৎ এসে তিনি নিজের স্বভাবসুলভ আচরণ বজায় রাখেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। সাংবাদিকরা যখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চান, তখন তিনি রীতিমতো রেগে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করেন এবং সাংবাদিককে শারীরিকভাবে আক্রমণ করার হুমকি দেন।

এ ঘটনায় সুন্দরগঞ্জের সাংবাদিক মহল ও সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয়রা মিলির অপসারণসহ তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক শেখ মামুন উর রশিদ বলেন, “একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ সম্পূর্ণ অনভিপ্রেত। তিনি ক্ষমতার দাপটে যা খুশি তাই করছেন। আমরা চাই, তার দুর্নীতির তদন্ত হোক এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

অপরদিকে, বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অনিয়ম-দুর্নীতির শাসন চলছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সুন্দরগঞ্জের মানুষ দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

সেন্ডেল দিয়ে সাংবাদিককে মারার হুমকি দিলেন প্রধান শিক্ষিকা

প্রকাশের সময়: ১২:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫