মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিওর জেরে  ডিসি আশরাফ উদ্দিন ওএসডি

বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরে জেলা প্রশাসক হিসেবে কর্মরত মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়—তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপসচিব পদে, ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

৫৭ সেকেন্ডের একটি ভিডিও, যা ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন।

শার্টের বোতাম খোলা, ওই নারীকে কোলে তোলা, এমনকি চুম্বন—সব কিছুই ধরা পড়ে ভিডিও ফুটেজে।

ভিডিও প্রকাশের পর নিন্দার ঝড় উঠে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে।

এ বিষয়ে ভুক্তভোগী লিজা বলেন “তিনি ভালোবাসার অভিনয় করে আমার সংসার ভাঙেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে শুধু ব্যবহার করেছেন, আর এখন হুমকি দিচ্ছেন।

তিনি আরও জানান—ভিডিও কলেও ডিসি তার সঙ্গে অনৈতিক আচরণ করেছেন। সেসবের প্রমাণও নাকি রয়েছে তার কাছে।

মোহাম্মদ আশরাফ উদ্দিন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারভুক্ত কর্মকর্তা।

২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব নেন শরীয়তপুরের ডিসি হিসেবে।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

ভাইরাল ভিডিওর জেরে  ডিসি আশরাফ উদ্দিন ওএসডি

প্রকাশের সময়: ১০:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫