সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজের পাশে ডোবায় ভাসমান মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের ভেগির ব্রিজ এলাকায় পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহীন ও এএসআই রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তিনি হলেন—পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকাতপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়া (৬২)।

এ ব্যাপারে পুলিশ জানায়, পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গোফ্ফার মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে ঘুরে বেড়াতেন।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এএসআই রানা জানান, “ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন সম্ভব হবে।”

জনপ্রিয়

গ্রেপ্তার আতঙ্কে পুলিশকে হামলা! গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ ক্যাসিনো ডিলার রাজ্জাক গ্রেপ্তার

error: Content is protected !!

ব্রিজের পাশে ডোবায় ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০১:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫