বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনে এনসিপি প্রার্থী নাজমুল হাসান সোহাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় সংগঠক ও জেলা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে তিনি এমফিল পর্যায়ে অধ্যয়নরত। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (চূড়ান্ত বর্ষ)-এর শিক্ষার্থী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের সন্তান নাজমুল হাসান সোহাগ ছাত্রজীবন থেকেই বিভিন্ন ন্যায়সংগত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ছিলেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক।

রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তিনি এলাকায় তরুণ, উদ্যমী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। এনসিপির জেলা সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দলীয় সূত্র জানায়, তৃণমূলের মতামত ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতেই গাইবান্ধা-৩ আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এনসিপির শীর্ষ নেতারা মনে করেন, স্বচ্ছ নেতৃত্ব, উন্নয়নকেন্দ্রিক চিন্তা ও জনকল্যাণে অঙ্গীকারের মাধ্যমে তিনি এলাকায় ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন।

প্রার্থীতা ঘোষণার পর প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সোহাগ বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। গাইবান্ধা-৩ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও দোয়া পেলে উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায় সূচনা করবো।”

উল্লেখ্য, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে প্রধান দলগুলোর পাশাপাশি তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক শক্তির অংশগ্রহণে এখানে তীব্র ভোটযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

error: Content is protected !!

গাইবান্ধা-৩ আসনে এনসিপি প্রার্থী নাজমুল হাসান সোহাগ

প্রকাশের সময়: ০৪:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫