মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের কোলকন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প।

ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় গত ১২ নভেম্বর (বুধবার), ২০২৫ তারিখে।

ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ কোলকন্দ মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াছমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল টিমের মাধ্যমে ডায়াবেটিস, রক্তচাপ ও বিএমআই পরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনশেষে ৩৫০ জনেরও বেশি রোগী বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন।

ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর।

সেবা গ্রহণকারীরা এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে—এই প্রত্যাশাই সবার।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময়: ১১:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫