
পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) মহদীপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় পৃথক পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় যুবদল নেতাকর্মীরা নারী-পুরুষ ভোটারদের হাতে ধানের শীষের পোস্টার তুলে দেন এবং আসন্ন ভোটে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। পাশাপাশি ভোটের দিন করণীয় বিষয়ে ভোটারদের সঙ্গে আলোচনা করা হয়।
মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সাদেকুল ইসলাম রুবেল, পলাশবাড়ী উপজেলা ছাত্রদল নেতা রহমানসহ স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 








