বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২১ লাখ ভোটার, ৩৭৯ ঝুঁকিপূর্ণ কেন্দ্র—গাইবান্ধায় নির্বাচনী নিরাপত্তা বড় চ্যালেঞ্জ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাত উপজেলায় অবস্থিত পাঁচটি সংসদীয় আসনের ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ বলা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় মোট ভোটার ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩২ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ৮ জন স্বতন্ত্র প্রা্থী।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ):এই আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ১২৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ এবং ১১টি অতিঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১২ জন। পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৫ জন, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এখানে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-২ (সদর):একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র ১১৮টি। এর মধ্যে ৫১টি ঝুঁকিপূর্ণ এবং ১১টি অতিঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। এখানে প্রার্থী ৭ জন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী):একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে মোট ১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৭টি ঝুঁকিপূর্ণ এবং ১৭টি অতিঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ):একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০৫টি ঝুঁকিপূর্ণ এবং ৫টি অতিঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এখানে প্রার্থী রয়েছেন ৬ জন।

গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি):১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এর মধ্যে ৯০টি ঝুঁকিপূর্ণ এবং ৩৫টি অতিঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬১ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এখানে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম গণ উত্তরণকে জানান , সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা  গণ উত্তরণকে বলেন, নির্বাচন নিরাপদ করতে ১ হাজার ১০০ জন সেনা সদস্য, ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য ও ১৪টি র‍্যাব টহল দল মাঠে থাকবে। সাধারণ ভোটকেন্দ্রে ২ জন পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্যের সঙ্গে ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসার এবং ৩ জন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

জনপ্রিয়

পঞ্চগড়ে নির্বাচনের একদিন আগেই রণক্ষেত্র

error: Content is protected !!

২১ লাখ ভোটার, ৩৭৯ ঝুঁকিপূর্ণ কেন্দ্র—গাইবান্ধায় নির্বাচনী নিরাপত্তা বড় চ্যালেঞ্জ

প্রকাশের সময়: ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬