সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমারে কইয়া চাকরি করন লাগব’—ওসিকে ফোনে হুমকি, আটক উপজেলা বিএনপি সভাপতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগবো, হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাইফুল ইসলামকে দেয়া এমনি হুমকির ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের শায়েস্তাগঞ্জের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গেল ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি বনাম ওসির মোবাইল ফোনের একটি কথোপকথন ভাইরাল হয়।

তবে সেই অডিও কল রেকর্ডটি কত দিন আগের তা নিশ্চিত হওয়া যায়নি।তবে সেই কল রেকর্ডে বিএনপি নেতা তুষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি।

সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনিও কল রিসিভ করেননি।

জনপ্রিয়

গ্রেপ্তার আতঙ্কে পুলিশকে হামলা! গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ ক্যাসিনো ডিলার রাজ্জাক গ্রেপ্তার

error: Content is protected !!

‘আমারে কইয়া চাকরি করন লাগব’—ওসিকে ফোনে হুমকি, আটক উপজেলা বিএনপি সভাপতি

প্রকাশের সময়: ০৪:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬