বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি: ৫৯৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা-দিনাজপুর মহাসড়কে ঢাকাগামী ‘নাবিল পরিবহন’ থেকে তাদের আটক করে র‍্যাব-১৩ এর একটি যৌথ দল।

​গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠির আরুয়া সোনাগাঁওয়ের মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুরের মাসিমপুরের সাহাদত হোসেন (৩৬)। তল্লাশির সময় তাদের পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা ৫৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি-আসবাবপত্র গায়েব: তদন্তে প্রশাসন

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি: ৫৯৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৩:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬