শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় যমুনার ভাঙনরোধ প্রকল্পের ব্লক দিয়ে দালান নির্মাণের অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন রোধ প্রকল্পে ব্যবহৃত সরকারি ব্লক লুট করে ব্যক্তিগত দালান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি সম্পদ তছরুপের এই ঘটনায় যমুনার ভাঙন ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিনিরপটল গ্রামে নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বিপুল সংখ্যক সিসি ব্লক দিয়ে পিচিং কাজ সম্পন্ন করে। কিন্তু সম্প্রতি ওই গ্রামের কয়েকজন প্রভাবশালী ও স্থানীয় ব্যক্তি প্রকল্পের পিচিং ভেঙে ব্লকগুলো সরিয়ে নিজেদের দালান নির্মাণের কাজে ব্যবহার করছেন।

​অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিনিরপটল গ্রামের আব্দুল করিমের স্ত্রী ছামিতন (৭০), মৃত তছলিম বেপারীর ছেলে আব্দুল মোমিন (৪৫) ও মো. মোফিজুল (৪০)। জানা গেছে, ছামিতনের নামে ৬ শতাংশ জমি রেকর্ড থাকলেও তারা আইন বহির্ভূতভাবে সরকারি ব্লক ব্যবহার করে সেখানে পাকা স্থাপনা তৈরি করছেন।

​সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের ব্লক সরিয়ে নেওয়ায় ওই অংশে নদী শাসনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সচেতন মহলের আশঙ্কা, বর্ষা মৌসুমে নদীর স্রোত বৃদ্ধি পেলে ব্লকবিহীন ওই স্থানটি সবার আগে ধসে পড়বে। এতে পুরো গ্রাম নদীভাঙনের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া ব্লকের স্তূপ সরিয়ে ফেলায় নদীর পাড় দিয়ে সাধারণ মানুষের চলাচলের পথও ব্যাহত হচ্ছে।

​চিনিরপটল গ্রামের বাসিন্দারা জানান, সরকারি প্রকল্পের সম্পদ এভাবে ব্যক্তিগত কাজে লাগানো স্পষ্টত দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসীর অভিযোগ, “একদিকে ভাঙন ঠেকাতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে, অন্যদিকে কিছু অসাধু লোক সেই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ঘর তুলছে। এটি দ্রুত বন্ধ না হলে আমাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।”

​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব না হলেও স্থানীয়রা এই অনিয়মের বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ব্লকগুলো উদ্ধার করে প্রকল্প স্থানে পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

​বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের সম্পদ অপব্যবহারের এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সরকারি সম্পদের এমন লুটতরাজ বন্ধ করা সম্ভব হবে না।

জনপ্রিয়

বাস চাপায় প্রাণ হারালেন দুই তরুণ সাংবাদিক

error: Content is protected !!

সাঘাটায় যমুনার ভাঙনরোধ প্রকল্পের ব্লক দিয়ে দালান নির্মাণের অভিযোগ

প্রকাশের সময়: ০৫:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬