বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মদের দোকানে অপরাধীদের অভয়ারণ্য: সাঘাটায় চুরি-ছিনতাই ও মলম পার্টির দাপটে দিশেহারা এলাকাবাসী

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া শিমুল তাইড় এলাকায় অবস্থিত একটি বৈধ দেশি মদের দোকানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনপদ। অভিযোগ উঠেছে, সরকারি লাইসেন্সের দোহাই দিয়ে ওই দোকানের আড়ালে অবাধে চলছে অবৈধ মদের রমরমা ব্যবসা। এর ফলে এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই ও ‘মলম পার্টি’র দৌরাত্ম্য।

স্থানীয়দের দাবি, ‘বোনারপাড়া দেশী মদের দোকান’ নামক এই প্রতিষ্ঠানটি লাইসেন্সের নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনরাত মদ বিক্রি করছে। দোকানের নির্দিষ্ট সীমানার বাইরেও মদের সরবরাহ ছড়িয়ে পড়ছে পাড়া-মহল্লায়। নেশাগ্রস্ত ব্যক্তিদের আনাগোনা বাড়ায় শিমুল তাইড় ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে।

এলাকাবসীর অভিযোগ, মদের নেশায় বুঁদ হয়ে থাকা বখাটেদের কারণে সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া দায় হয়ে পড়েছে।

​ছোটখাটো চুরির পাশাপাশি পথচারীদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও এলাকায় ইদানীং ‘মলম পার্টি’র সক্রিয়তা বেড়েছে, যা সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৈধ দোকানের আড়ালে এভাবে বিষ ছড়ানো হচ্ছে। আমাদের সন্তানরা বিপথগামী হচ্ছে, আর চোর-ছিনতাইকারীর ভয়ে আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারছি না।” দ্রুত এই অবৈধ কারবার বন্ধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত যথাযথ পদক্ষেপ না নিলে এলাকার সামাজিক পরিবেশ আরও অবনতির দিকে যাবে।

জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে পুলিশের ঝটিকা অভিযান: সুন্দরগঞ্জে আটক ২ ‘ঘাতক’ ট্রাক্টর

error: Content is protected !!

মদের দোকানে অপরাধীদের অভয়ারণ্য: সাঘাটায় চুরি-ছিনতাই ও মলম পার্টির দাপটে দিশেহারা এলাকাবাসী

প্রকাশের সময়: ০৯:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬