সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে গলা কেটে হত্যার হুমকি দিয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

​গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি এলাকায় এক শিশু শিক্ষার্থীকে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

​​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বর্ধনকুঠি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীকে একা পেয়ে একই এলাকার নোমান নামের এক যুবক তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে।

​​ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযুক্তকে ধরতে এলাকায় তল্লাশি শুরু করে। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
​বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত নোমানকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে ধাওয়া করে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জনতা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।

​​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব জানান,​”খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। স্থানীয়রা অভিযুক্তকে আমাদের হাতে সোপর্দ করেছে। বর্তমানে তাকে থানায় নেওয়া হয়েছে।

​গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার শিকার শিশুটিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

​এলাকাবাসীর দাবি, প্রকাশ্য দিবালোকে এ ধরনের জঘন্য অপরাধের কঠোর বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।

জনপ্রিয়

গাইবান্ধায় দুর্নীতির হাটে দুদকের হানা: ৩২ দপ্তরের পাহাড়সম অভিযোগের মুখোমুখি সচিব

error: Content is protected !!

শিশুকে গলা কেটে হত্যার হুমকি দিয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশের সময়: ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬