মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কালবৈশাখীর হানা: গাছ উপড়ে বন্ধ সড়ক, বালিকা বিদ্যালয়ের ৪ ক্লাসরুম বিধ্বস্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সকালের আকস্মিক ও ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তীব্র ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ স্থবির হয়ে পড়েছে। ঝড়ের সময় সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ৩৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বটগাছ উপড়ে পড়ে বিদ্যালয়ের অফিস কক্ষসহ চারটি ক্লাসরুম দুমড়ে-মুচড়ে গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে হঠাৎ করেই সুন্দরগঞ্জের ওপর দিয়ে ধেয়ে আসে কালবৈশাখী ঝড়। তীব্র বেগে ধাবিত ঝড়ো বাতাসে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, হাসপাতাল রোড এবং গাজির কুড়া আলুটারি এলাকাসহ বিভিন্ন স্থানে বড় বড় গাছ রাস্তার ওপর ভেঙে পড়ে। এতে করে ওইসব রুটে সব ধরনের যানবাহন চলাচল ও যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

​সবচেয়ে বেশি ভোগান্তি তৈরি হয়েছে বিদ্যুৎ সংযোগ নিয়ে। পৌর শহরের বাহিরগোলা মোড় থেকে বাইপাস সড়ক পর্যন্ত এলাকায় বিশালাকৃতির একটি বটগাছ বৈদ্যুতিক খুঁটির (পোল) ওপর ভেঙে পড়ে। এতে একাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়ে পুরো পৌর শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এছাড়া ঝড়ের কারণে মাঠে থাকা উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​পৌরসভার স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বাবু জানান, “ঝড়ে সুন্দরগঞ্জ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় কারেন্টের পোল ভেঙে পড়ায় পুরো এলাকা এখন বিদ্যুৎহীন।”

​শেষ খবর পাওয়া পর্যন্ত, আকস্মিক এই দুর্যোগে সুন্দরগঞ্জ উপজেলায় মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি। এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য স্থানীয় প্রশাসনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি, ফলে প্রশাসনের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​সড়ক থেকে গাছ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ সচল করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করবে বলে আশা করছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধারন।

জনপ্রিয়

সাংবাদিকতার মুখোশে ‘চিঠি সিন্ডিকেট’: রংপুরে আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

error: Content is protected !!

সুন্দরগঞ্জে কালবৈশাখীর হানা: গাছ উপড়ে বন্ধ সড়ক, বালিকা বিদ্যালয়ের ৪ ক্লাসরুম বিধ্বস্ত

প্রকাশের সময়: ০৪:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬