বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের জালে শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য ইরমান হোসেন মিলন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
​আজ (মঙ্গলবার) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিএনপি নেতা মিলন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া, গত কয়েক মাস আগে বগুড়া জেলা ডিবি পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকসহ আটক হয়েছিলেন তিনি।

দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস জানান, গ্রেফতারকৃত মিলন মোল্লা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

পুলিশের জালে শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন

error: Content is protected !!

পুলিশের জালে শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন

প্রকাশের সময়: ১১:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬