
সরকারি হাসপাতালের বহিঃবিভাগীয় টিকিটে রোগীদের অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে বাণিজ্যিক কোম্পানির আয়ুর্বেদিক ‘রক্ত পরিশোধক’ (Blood Purifier) ওষুধ লিখে দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে দেখা যায়, আজ গাইবান্ধা সদর হাসপাতালের বহিঃবিভাগীয় টিকিটধারী এক রোগীকে বেশ কয়েকটি অ্যালোপ্যাথিক ওষুধের সাথে ‘Syr Tinober’ (টিনোবার সিরাপ) নামক একটি ওষুধ লিখে দিয়েছেন ডাক্তার আরামুল ।

অথচ ভুক্তভোগী রোগীর দাবি, তিনি কানের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।
পরবর্তীতে চিকিৎসকের লিখে দেওয়া ‘টিনোবার’ সিরাপটি সর্ম্পকে জানাযায় এটি কোনো অনুমোদিত অ্যালোপ্যাথিক সর্দি, কাশি কিংবা কানের ওষুধ নয়, একটি মুলত আয়ুর্বেদিক ওষুধ (Amritadi Kwath), যা মূলত ‘ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার’ বা রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। ওষুধটি তৈরি করেছে ‘আর্কেড ল্যাবরেটরিজ (আয়ু) প্রাইভেট লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
মেডিকেল বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালের একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক কোনোভাবেই সরকারি প্রেসক্রিপশন প্যাড বা টিকিটে বেসরকারি কোনো আয়ুর্বেদিক বা ইউনানি কোম্পানির পেটেন্ট ওষুধ লিখতে পারেন না। সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে বা ন্যূনতম মূল্যে সরকারি ওষুধ দেওয়ার নিয়ম রয়েছে। সেখানে কানের সমস্যার চিকিৎসায় আগত রোগীকে কেন এবং কোন বৈজ্ঞানিক যুক্তিতে একটি আয়ুর্বেদিক ‘রক্ত পরিশোধক’ সিরাপ প্রেসক্রিপশনে লিখে দেওয়া হলো—তা নিয়ে বড় ধরনের রহস্য দেখা দিয়েছে।

সাধারণ মহলের অভিযোগ, অনেক সময় নির্দিষ্ট কিছু ওষুধ কোম্পানির কাছ থেকে অনৈতিক সুবিধা বা কমিশনের বিনিময়ে চিকিৎসকেরা রোগীদের অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক ওষুধ লিখে থাকেন। কানের চিকিৎসায় আয়ুর্বেদিক রক্ত পরিশোধক সিরাপ লিখে দেওয়ার ঘটনাটি তেমনই কোনো অনৈতিক চুক্তির অংশ কি না, তা নিয়ে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সচেতন নাগরিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারি হাসপাতালের চিকিৎসার মান অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক 

















