রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে সাংবাদিকদের আড়ালে ‘ভিটামিন এ প্লাস’ এডভোকেসি সভা, প্রচারহীনতায় ক্যাম্পেইন ভেস্তে যাওয়ার শঙ্কা!

অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে সরকারের এই মহতি উদ্যোগের ব্যাপক প্রচার-প্রসারের অন্যতম মাধ্যম স্থানীয় সাংবাদিকদের পুরোপুরি অন্ধকারে রেখেই দিনাজপুরের হাকিমপুরে (হিলি) সম্পন্ন হয়েছে জেলা-উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ‘এডভোকেসি সভা’। “ফান্ড বা বাজেট নেই”—এমন ঠুনকো অজুহাতে সাংবাদিকদের ডাকা হয়নি বলে খোদ স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, যা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির বার্তা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য সভায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্থানীয় প্রশাসন, সুধীজন এবং সাংবাদিকদের অংশ নেওয়ার কথা। কিন্তু এবারের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা এবং হাসপাতালের কিছু স্টাফ মিলে তড়িঘড়ি করে নামমাত্র এই সভা শেষ করেন।

​আব্দুল খালেক নামের এক অভিভাবক জানান, “আমার ১০ মাস বয়সী একটা ছেলে আছে। কালকে যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, তা আমি বা আমাদের এলাকার কেউই জানি না। অন্যবার এলাকায় মাইকিং হতো, সাংবাদিকেরা খবর লিখতো, এবার কিছুই দেখছি না। এভাবে চললে সরকারের এত বড় উদ্যোগ তো ভেস্তে যাবে।

​হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদেশের মতো আমাদের এখানেও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। অথচ আজ হাসপাতালে এডভোকেসি সভা হলেও আমাদের কাউকেই জানানো হয়নি। অথচ প্রচারের স্বার্থে এটি সবার আগে সাংবাদিকদের জানানো উচিত ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে রাত পৌনে ৮টার দিকে ফোন করে শুধু উদ্বোধনের বিষয়টি জানায়, যা অত্যন্ত দুঃখজনক।

​এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন সাংবাদিকদের অবহেলার বিষয়টি অকপটে স্বীকার করেন। তিনি বলেন, “অন্যান্য সময় এডভোকেসি সভায় সাংবাদিক বা বাইরের সদস্যদের জন্য কিছু বরাদ্দ বা অনারিয়াম (সম্মানী) থাকে। কিন্তু এবার কোনো বাজেট বা বরাদ্দ নেই। আপনাদের ডেকে যদি সম্মান করতে না পারি, সেটা কেমন দেখায়? এজন্য আমরা ওইভাবে কাউকে বলিনি। তবে ভাবলাম কালকে তো উদ্বোধন হবেই, তখন জানা যাবে। আজ ইউএনও মহোদয়সহ আমরা বসে এডভোকেসি করে ফেলেছি।

​বাজেট না থাকার অজুহাতে সাংবাদিকদের না জানানোর বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, “আজকে তো হাকিমপুরে এডভোকেসি সভা হয়ে গেছে। কেন আপনাদের (সাংবাদিকদের) তারা জানায়নি, সে বিষয়ে আপনারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেই কথা বলেন।

​এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা জানান, “সকাল ১১টার দিকে হাসপাতালে এডভোকেসি সভা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছিল, আমি সেখানে গিয়েছিলাম।

​উল্লেখ্য, স্বাস্থ্য কর্মকর্তার দেওয়া তথ্যমতে, রবিবার সকাল ১০টা থেকে হাকিমপুর উপজেলার মোট ৯৭টি কেন্দ্রে ১৩ হাজার ৫১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সচেতন মহলের দাবি, সরকারি বরাদ্দ বা অনারিয়ামের অজুহাতে জনগুরুত্বপূর্ণ এই কর্মসূচির প্রচার থেকে সাংবাদিকদের দূরে রাখা প্রশাসনের এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতা। এর ফলে উপজেলার বহু শিশু এই পুষ্টি ও অন্ধত্ব দূরীকরণ ক্যাম্পেইন থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয়

error: Content is protected !!

হিলিতে সাংবাদিকদের আড়ালে ‘ভিটামিন এ প্লাস’ এডভোকেসি সভা, প্রচারহীনতায় ক্যাম্পেইন ভেস্তে যাওয়ার শঙ্কা!

প্রকাশের সময়: ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬