বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বল্লমঝাড়ে কফি হাউস এলাকা থেকে যুবক-যুবতী আটক, এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এক যুবক ও এক যুবতীকে স্থানীয়রা আটক করার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে ইউনিয়নের খোলাবাড়ি-নারায়ণপুর ব্রিজ সংলগ্ন একটি কফি হাউস এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​আটককৃতরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের মোঃ আশরাফুল মিয়া ও মোছাম্মদ মুন্নি বেগম।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঐ কফি হাউস এলাকায় আশরাফুল ও মুন্নি বেগমের উপস্থিতি এবং গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। একপর্যায়ে তারা দুজনকে আটক করে। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমায় এবং এলাকায় এ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়।
​তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে—তা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।

​এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও কানাঘুষা চললেও, এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটিকে কেন্দ্র করে ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি ও আলোচনা-সমালোচনা বিরাজ করছে।

error: Content is protected !!

বল্লমঝাড়ে কফি হাউস এলাকা থেকে যুবক-যুবতী আটক, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময়: ১০:০০:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬