শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় চরম গাফিলতি: নিয়মিতদের দেয়া হলো অনিয়মিতদের প্রশ্ন, অভিভাবক মহলে তীব্র ক্ষোভ

গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার এক গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্র কর্তৃপক্ষের এমন চরম গাফিলতি ও অব্যবস্থাপনায় ২৫ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র চত্বরে মোতায়েন করতে হয়েছে পুলিশ।

​স্থানীয় ও কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দেশব্যাপী একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ফুলছড়ি সরকারি কলেজ কেন্দ্রের দুটি কক্ষে এই ঘটনা ঘটে। কক্ষ দুটিতে বসা নিয়মিত পরীক্ষার্থীদের কাছে দায়িত্বরত শিক্ষকরা অসাবধানতাবশত অনিয়মিত পরীক্ষার্থীদের সিলেবাসের বাংলা প্রথমপত্র প্রশ্নপত্র বিতরণ করেন। পরীক্ষার্থীরা সাধারণ নিয়মেই পরীক্ষা সম্পন্ন করে কেন্দ্র থেকে বের হয়। তবে পরীক্ষা শেষে সহপাঠীদের সাথে লিখিত প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর ভুল সিলেবাসে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত হন শিক্ষার্থী ও অভিভাবকরা।

​খোঁজ নিয়ে জানা গেছে, এই চরম গাফিলতির শিকার হয়েছেন সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২৫ জন নিয়মিত পরীক্ষার্থী।

​পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের না জানিয়ে সম্পূর্ণ ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড যদি এই খাতা বাতিল করে দেয়, তবে আমাদের ফলাফল আজ চরম ঝুঁকিতে।” ভুক্তভোগী এক অভিভাবক অশ্রুসিক্ত চোখে বলেন, “কেন্দ্রের এমন খামখেয়ালি ভুলের কারণে আমাদের সন্তানদের একটি মূল্যবান বছর জীবন থেকে হারিয়ে যেতে পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।

​এদিকে ঘটনাটি জানাজানি হলে কলেজ প্রাঙ্গণে অভিভাবক ও স্থানীয় জনতা ভিড় জমায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুলছড়ি ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। ফুলছড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

​চরম অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এস. এম. আসাদুল ইসলাম কিছুটা দায় এড়ানোর ভঙ্গিতে বলেন, “যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হোক না কেন, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই খাতা মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ভয়ের কিছু নেই। আমি এ বিষয়ে অলরেডি শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি।

​তবে কেন্দ্র সচিবের এই বক্তব্যকে পুরোপুরি খামখেয়ালি বলে অভিহিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান। তিনি কঠোর ভাষায় বলেন, “ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সম্পূর্ণ দায় কেন্দ্র সচিবের। শিক্ষা বোর্ডের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, অনিয়মিত পরীক্ষার্থীদের সবসময় আলাদা কক্ষে বসাতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র বিতরণের ঠিক আগে তা যথাযথভাবে যাচাই—বাছাই করে নেওয়া বাধ্যতামূলক। কেন এই নির্দেশনা মানা হয়নি, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

​দায়িত্বজ্ঞানহীন এই ঘটনার পর ভুক্তভোগী ২৫ পরীক্ষার্থীর খাতা শিক্ষা বোর্ড কীভাবে মূল্যায়ন করবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। অভিভাবকরা এই বিষয়ে শিক্ষা বোর্ডের জরুরি ও লিখিত হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয়

পরকীয়ার জেরে চাচি-ভাতিজা আপত্তিকর অবস্থায় আটক: ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা!

error: Content is protected !!

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় চরম গাফিলতি: নিয়মিতদের দেয়া হলো অনিয়মিতদের প্রশ্ন, অভিভাবক মহলে তীব্র ক্ষোভ

প্রকাশের সময়: ০৪:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬