শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার  প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেফতার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান ও ১ নম্বর এজাহারনামীয় আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

​গতকাল বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকা থেকে সাঘাটা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপার  জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী দল দীর্ঘদিন ধরে আসামির অবস্থান শনাক্তের চেষ্টা করছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও সাঘাটা থানা পুলিশের একটি সমন্বিত আভিযানিক দল গাজীপুরের গাছা থানা এলাকায় চিরুনি অভিযান চালায়। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সেখান থেকে মুকুলকে নাটকীয়ভাবে আটক করা হয়।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এর আগে পুলিশ এই মামলার আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। সর্বশেষ প্রধান আসামি মুকুল গ্রেফতার হওয়ায় মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

জনপ্রিয়

পরকীয়ার জেরে চাচি-ভাতিজা আপত্তিকর অবস্থায় আটক: ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা!

error: Content is protected !!

ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার  প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬