মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্টপ পেমেন্ট’ নির্দেশনার পরও বহাল তবিয়তে ঢোলভাঙ্গা কলেজের অধ্যক্ষ, কেন হচ্ছে না বরখাস্ত? ​

​​সরকারি বিধিমালা লঙ্ঘন, ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে নিয়োগ, আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগের পাহাড় মাথায় নিয়ে এবং শিক্ষা অধিদপ্তর কর্তৃক বেতন-ভাতা বন্ধ বা ‘স্টপ পেমেন্ট’ (Stop Payment)-এর চূড়ান্ত নির্দেশনা জারির পরও বহাল তবিয়তে চেয়ার আঁকড়ে আছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা স্কুল ও কলেজের অধ্যক্ষ সারোয়ার রাব্বী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার অনুরোধ জানানো হলেও, রহস্যজনক কারণে তাকে এখনও সাময়িক বরখাস্ত করা হয়নি। এতে স্থানীয় শিক্ষা অনুরাগী, অভিভাবক এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

​​সংযুক্ত সরকারি নথিপত্র বিশ্লেষণ করে জানা যায়, গাইবান্ধা জেলা প্রশাসক কর্তৃক নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা (জেলা শিক্ষা অফিসার, গাইবান্ধা) অধ্যক্ষ সারোয়ার রাব্বীর বিরুদ্ধে আনীত একাধিক চাঞ্চল্যকর অভিযোগের সত্যতা প্রমাণ করেছেন।

তদন্তে প্রমাণিত গুরুতর অপরাধগুলোর মধ্যে রয়েছে,​ভুয়া ও অবৈধ নিয়োগ,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এম.পি.ও নীতিমালা (১৮ অক্টোবর, ১৯৯৫) অনুযায়ী কাম্য অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে অধ্যক্ষ পদে নিয়োগ এবং এমপিওভুক্তি লাভ করেন।

প্রতিষ্ঠানের ঘরভাড়া ও জামানতের টাকা ব্যাংকে জমা না করে সভাপতির সাথে যোগসাজশে আত্মসাৎ এবং খরচের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতি করেছেন। এছাড়া শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত অর্থের কোনো প্রমাণক বা ব্যাংকের মাধ্যমে লেনদেনের নথিপত্র অডিট কমিটিকে দেখাতে পারেননি।

​সরকারি বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠানের অর্থ ব্যক্তিগত কাজে বা ভুয়া অডিট ও পিকনিকের গাড়ি ভাড়ার নামে লাখ লাখ টাকা ব্যয় দেখিয়েছেন। তাছাড়া প্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়েও তার চরম অদক্ষতা ও উদাসীনতা প্রমাণিত হয়েছে।

​​নথিতে আরো দেখা যায়, এসব গুরুতর অপরাধ প্রমাণিত হওয়ার পর মাউশি কর্তৃক গত ২৪/০৯/২০২৪ এবং ০২/০২/২০২৬ তারিখে তাকে দুই দুইবার কারণ দর্শানোর (Show Cause) নোটিশ প্রদান করা হয়। কিন্তু সরকারি এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেননি।

​এরই প্রেক্ষিতে, গত ১৯ মে ২০২৬ তারিখে মাউশির কলেজ শাখা-৩ এর উপপরিচালক প্রফেসর নওসের আলী স্বাক্ষরিত এক আদেশে “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১” এর ১৮.১ অনুচ্ছেদ অনুযায়ী অবিলম্বে তার এমপিও ‘STOP PAYMENT’ বা বেতন বন্ধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান।

​​শিক্ষা অধিদপ্তর যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, অভিযুক্ত অধ্যক্ষের অপরাধ প্রমাণিত এবং তিনি সরকারি কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যন্ত দেওয়ার সাহস করেননি—সেখানে ‘স্টপ পেমেন্ট’ হওয়ার পরও তিনি কোন খুঁটির জোরে এখনও ওই কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে আছেন? সরকারি বেতন-ভাতা বন্ধ হওয়ার পরও একজন অভিযুক্ত ব্যক্তি কীভাবে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন? তাকে কেন এখনও সাময়িক বরখাস্ত বা চূড়ান্ত অপসারণ করা হচ্ছে না?
​স্থানীদের অভিযোগ, ম্যানেজিং কমিটির একাংশ কিংবা অদৃশ্য কোনো প্রভাবশালীর ছাতার তলে আশ্রয় নিয়ে তিনি আইনকে তোয়াক্কা করছেন না। সরকারি আদেশ অমান্যকারী এমন একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি পদে বহাল থাকলে কলেজের শিক্ষার পরিবেশ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

​এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে অভিযুক্ত অধ্যক্ষ সারোয়ার রাব্বীকে অবিলম্বে পদ থেকে সাময়িক বরখাস্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের জরুরি দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগী মহল।

জনপ্রিয়

error: Content is protected !!

স্টপ পেমেন্ট’ নির্দেশনার পরও বহাল তবিয়তে ঢোলভাঙ্গা কলেজের অধ্যক্ষ, কেন হচ্ছে না বরখাস্ত? ​

প্রকাশের সময়: ০৫:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬