বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপবৃত্তির তথ্যে ছাত্রীদের গভীর রাতে ভিডিও কল, রুপালী ব্যাংক কর্মকর্তা বদলি

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অ্যাকাউন্ট খোলার ফরমে দেওয়া ব্যক্তিগত তথ্যের চরম অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে।

সংগৃহীত মোবাইল নম্বর ব্যবহার করে গভীর রাতে একাধিক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল ও বার্তা পাঠিয়ে কুপ্রস্তাব ও মানসিক হয়রানির তীব্র অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

​স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের জন্য রূপালী ব্যাংক পঞ্চগড় শাখা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে। নিয়ম অনুযায়ী এ সময় ছাত্রীদের নাম, মোবাইল নম্বরসহ বিভিন্ন অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।

​ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, অ্যাকাউন্ট খোলার কয়েকদিন পর থেকেই ব্যাংকের ওই কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে শুরু করেন। এরপর গভীর রাতে অডিও ও ভিডিও কল দিয়ে তাদের নানাভাবে বিরক্ত ও মানসিক হয়রানি করেন। কলেজের একাধিক ছাত্রী একই ধরনের আপত্তিকর অভিজ্ঞতার শিকার হন।

ব্যাংকের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে এমন অনাকাঙ্ক্ষিত ও কুরুচিপূর্ণ আচরণে ছাত্রীরা আতঙ্কিত ও বিব্রত হয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান।

​এ বিষয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন,​”একজন ব্যাংক কর্মকর্তা শিক্ষার্থীদের সুরক্ষায় থাকা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে রাতের বেলায় ভিডিও ও অডিও কল দিয়ে তাদের বিব্রত ও হয়রানি করেছেন। ব্যাংকের কাছে গচ্ছিত রাখা ব্যক্তিগত তথ্যের এমন অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অপরাধমূলক। আমরা বিষয়টি জানার পরপরই ব্যাংক কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি।

​অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিকরা অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে শাখা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন। সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথেই তিনি তড়িঘড়ি করে লাইনটি কেটে দেন এবং পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।

​ঘটনার সত্যতা স্বীকার করে রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় জানান, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় শাখা থেকে বদলি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

​এদিকে পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার জানান, এই ন্যক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো ভুক্তভোগী বা কলেজের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​অ্যাকাউন্ট খোলার নামে ছাত্রীদের ব্যক্তিগত তথ্যের এমন অপব্যবহার ও হ্যারেজমেন্টের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কেবল বদলি নয়, বরং অভিযুক্ত ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

নৈতিক স্খলনের অভিযোগে গাইবান্ধা পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বরখাস্ত

error: Content is protected !!

উপবৃত্তির তথ্যে ছাত্রীদের গভীর রাতে ভিডিও কল, রুপালী ব্যাংক কর্মকর্তা বদলি

প্রকাশের সময়: ০৩:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬