মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাজহারুল গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়িতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজহারুল ইসলাম (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক টিম মাদক উদ্ধারে অভিযানে নামে। গত ১২ জুলাই  রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার ০৩ নং উদাখালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের উদাখালী কানিপাড়া গ্রামে অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালীন মাদক ব্যবসায়ী মাজহারুল ইসলামের বসত বাড়ির খোলা বারান্দায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের সঙ্গীয় অফিসার ও ফোর্স অত্যন্ত তৎপরতার সাথে ধাওয়া করে তাকে ঘটনাস্থলেই আটক করে।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সামনে ধৃত আসামী মাজহারুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া একটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেট থেকে মোট ১০.৫ গ্রাম ওজনের ১০৫ পিস কমলা রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

মাজহারুল ইসলাম, ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের  মৃত গাজিউর রহমানের সন্তান।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মাস না পেরোতেই কঙ্কালসার গাইবান্ধা সদর হাসপাতালের রাস্তা: গণপূর্তের উন্নয়ন নাকি হরিলুট!

error: Content is protected !!

গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাজহারুল গ্রেফতার

প্রকাশের সময়: ০৩:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬