বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সম্পদ লুটে বিয়ের উৎসব: গাইবান্ধায় অর্ধ কিলোমিটারজুড়ে চোরাই বিদ্যুতে আলোকসজ্জা!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৮:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস, তখন প্রকাশ্য দিবালোকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ চুরি করে রাজকীয় বিয়ের আয়োজনের অভিযোগ উঠেছে। গাইবান্ধার বোর্ড বাজার এলাকার ইন্দিরপাড় বাজার সংলগ্ন স্থানে প্রধান সঞ্চালন লাইন থেকে অবৈধ হুকিংয়ের মাধ্যমে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে চোখধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে।

​খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয়  হাবিব মিয়ার ছেলে মাসুদ আল রুবায়েতের বিয়ে উপলক্ষে এই এলাহী কাণ্ড ঘটানো হয়েছে। আইন-কানুনের তোয়াক্কা না করে মূল বৈদ্যুতিক তারে সরাসরি অবৈধ সংযোগ (হুকিং) দিয়ে ইন্দিরপাড় বাজার সংলগ্ন পুরো সড়ক ও বাড়িটি বর্ণিল বাতিতে সাজানো হয়। শত শত ভোল্টেজ টেনে নেওয়া এই চুরির সংযোগের কারণে এলাকায় তীব্র ভোল্টেজ বিভ্রাট ও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে।

​জনসমক্ষে এমন বেপরোয়া বিদ্যুৎ চুরির মহোৎসব দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সচেতন মহলের অভিযোগ, যেখানে সাধারণ গ্রাহক এক ইউনিট বেশি পুড়লে বা বিল বকেয়া থাকলে মামলার মুখে পড়েন, সেখানে প্রভাব খাটিয়ে প্রকাশ্যেই জাতীয় সম্পদ লুট করা হচ্ছে। এমন গর্হিত অপরাধ দেখেও স্থানীয় বিদ্যুৎ বিভাগ ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সরকারি সম্পদ ধ্বংস ও চুরির দায়ে জড়িতদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে নিয়মিত মামলা ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জনপ্রিয়

মেধার মূল্যায়নে নতুন দিনের স্বপ্ন দেখছে আলীগ্রাম

error: Content is protected !!

রাষ্ট্রীয় সম্পদ লুটে বিয়ের উৎসব: গাইবান্ধায় অর্ধ কিলোমিটারজুড়ে চোরাই বিদ্যুতে আলোকসজ্জা!

প্রকাশের সময়: ০৮:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬