বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা রিপন আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জ এলাকা থেকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২২শ’ পিস ইয়াবাসহ সাজ্জাদ চৌধুরী রিপন (৩৫) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত সাজ্জাদ চৌধুরী রিপন আত্রাই উপজেলা স্বেচ্ছোসেবক লীগের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২২শ’ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি সিম ও ১টি মোটরসাইকেল জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্র ও মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত বিদেশী রিভলবার ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামীকে আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আত্রাই থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে ২টি পৃথক মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার আসামীকে আদালতে সোর্পদ করা হবে।

জনপ্রিয়

কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ঘিরে অপপ্রচারের অভিযোগ, জেলা বিএনপির সাধারন সম্পাদকের  প্রতিবাদ

error: Content is protected !!

ইয়াবা ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা রিপন আটক

প্রকাশের সময়: ০৩:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০