শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকসহ একজনকে আটক করেছে হিলি পুলিশ

হিলি প্রতিনিধিঃ-করোনা মহামারীর মধ্যে হিলিতে বিভিন্ন কায়দায় চলছে মাদকের ব্যবসা। প্রতিনিয়তই অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ রাসেল ইলিয়াস ওরফে রিফাত নামের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ বুধবার উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ।

তিনি আরো জানান,উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় মাদকের বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এসআই বেলালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ৩০ বোতল ফেন্সিডিলসহ রাসেল নামের একজনকে আটক করা হয়েছে। এসময় মাদকবহনের কারনে মটরসাইকেলটিকে জব্দ দেখানো হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত রাসেল ইলিয়াস রিফাত (২৮) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

মাদকসহ একজনকে আটক করেছে হিলি পুলিশ

প্রকাশের সময়: ১২:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০