মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের সামনে বাজেটকে প্রত্যাখ্যান করে  বিএনপির বিক্ষোভ

ডেক্স নিউজ : আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে আজ বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। 

জাতীয় সংসদের বাইরে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে বিএনপির এমপিরা বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনও বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।

তারা আরও বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

এ সময় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

সংসদের সামনে বাজেটকে প্রত্যাখ্যান করে  বিএনপির বিক্ষোভ

প্রকাশের সময়: ০২:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০