মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, মোট ২১৫১

ডেক্স নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫১ জনে।  গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ৩০২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। তবে সাড়ে ৬৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

দেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, মোট ২১৫১

প্রকাশের সময়: ০৩:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০