বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তবর্তী ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল ২৯ বিজিবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ২৬৬ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাস ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলো ২৯ বিজিবি দিনাজপুর।

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় দিনাজপুর সদরের খানপুর বিওপি‘র দায়িত্বপূর্ন সীমান্তবর্তী এলাকায় দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপনায় ও ২৯ বিজিবি‘র আয়োজনে স্থানীয় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: জহিরুল হক খাঁন। এসময় অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরিফুল্লাহ আবেদ, কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল,ডাল,তেল,লবন ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরন করা হয়।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

সীমান্তবর্তী ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল ২৯ বিজিবি

প্রকাশের সময়: ০১:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০