বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লেংগা বাজার থেকে মমতাজ বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউপির লেংগা বাজার থেকে মমতাজ বাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি. কাচা রাস্তার বেহাল দশা।রাস্তাটিতে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে হাটু পর্যন্ত কাঁদা সৃষ্টি হয় এতে করে জনসাধারণের চলাচলের সার্বিক সমস্যা তৈরি হয়।উক্ত রাস্তাটিতে বৃ্ষ্টি হলে শত শত খানা খন্দে ভরে যায়, তা আবার জনপ্রতিনিধি দেখে যেনও না দেখার ভান করে।

রাস্তাটিকে কেন্দ্র করে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থীকে দূর্ভোগ নিয়ে লেংগা বাজার এ আসতে হয়।এই বাজার দুইটি হাফিজিয়া মাদ্রাসা,একটি দাখিল মাদ্রাসা,দুইটি কিন্ডার গার্টেন,একটি সরকারী প্রা:বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়,একটি বালিকা বিদ্যালয়, একটি বিএম কলেজ,একটি কলেজ রয়েছে।এ ছাড়াও রাস্তাটি দিয়ে ৯ টি গ্রামের কয়েক হাজার জনসাধারণ এর চলাচল।কিন্তু বর্ষা মৌসুমে কাঁদায় বেহাল দশা সৃষ্টি হবার কারণে নানা ভোগান্তির মুখ দেখতে হয়।

কাচা রাস্তাটি মেরামত এর জন্য জনসাধারণ ইউপি সদস্য,ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ নানা দপ্তরে অনুরোধ জানালেও সুফল মেলেনি।এছাড়া বেশ কয়েক বার রাস্তাটি সংষ্কারে জন্য বরাদ্দর কথা শোনা গেলেও কাজের কোন লক্ষণ দেখা যায়নি।যার ফলে জনসাধারণ এর মাঝে নানা ক্ষোভের ছায়া নেমে এসেছে।

জনসাধারণ এর সময়ের দাবি কাচা রাস্তাটি সংষ্কার এর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

লেংগা বাজার থেকে মমতাজ বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

প্রকাশের সময়: ০২:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০