শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার খারজানির চরের ৪ শত পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খারজানি চরে বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া উপহার চার শ পরিবারের মাঝে বিতরণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।

আজ ২২ জুলাই জেলা প্রশাসক আবদুল মতিন সদর উপজেলার বন্যাদুর্গত খাড়জানি চর পরিদর্শন করেন, বন্যাদুর্গত মানুষদের কথা শুনেন এবং কিছু সমস্যা সাথে সাথে সমাধান করেন।

জেলা প্রশাসক খাড়জানি গুচ্ছগ্রামের ১০০ পরিবার ও আশপাশ থেকে গুচ্ছগ্রামে আশ্রয় নেয়া ৩০০ পরিবারসহ মোট ৪০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৭ আইটেমের ১৬.৫ কেজি ওজনের প্যাকেট, ১৫ আইটেমের হাইজিন কিডস বক্স, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার গাইবান্ধা সদর, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পিআইও, সদর ও কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

জনপ্রিয়

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’: যুবককে হাড়ভাঙ্গা নির্যাতন, গরম পানি থেরাপি! ​

error: Content is protected !!

গাইবান্ধার খারজানির চরের ৪ শত পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশের সময়: ১১:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০