বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় রিকশা ভ্যানের চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘন্টাব্যাপী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে একটি মাইক্রোবাস বগুড়ার দিকে যাওয়ার পথে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ এক শিশুর মৃত্যু হয় এবং ভ্যানে থাকা এক নারী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিযন্ত্রণ করে এবং জনতা অবরোধ তুলে নেয়।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

গাইবান্ধায সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

প্রকাশের সময়: ০১:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০