বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যানগাড়িতে করে পাচারের সময় ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ

হিলি প্রতিনিধিঃ- হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে করে অভিনব কায়দায় পাচারের সময় ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।গতকাল রোববার সকাল ৯ টায় হিলির ছোট ডাঙ্গাপাড়া পাকা রাস্তা উপর থেকে তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, দেশের অভ্যন্তরে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার ছোট ডাঙ্গাপাড়ায় রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়িকে থামিয়ে অভিনব কায়দায় রাখা
৪৬ বোতল ফেন্সিডিলসহ ভ্যানচালক জিয়াউর রহমানকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার বৈগ্রামের মৃত ছাদেক আলির ছেলে জিয়াউর রহমান (৩৮)।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

ভ্যানগাড়িতে করে পাচারের সময় ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ

প্রকাশের সময়: ০৯:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০