মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চার জন মিলে ধর্ষন করলো বিধবা কে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • ৩৭১ বার পড়া হয়েছে

 ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামের এক বিধবা নারী (২৬) গণধর্ষনের শিকার হয়েছেন। সোমবার( ৩১আগষ্ট) রাতে এ ধর্ষনের ঘটনা ঘটে। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

ধর্ষিত ওই নারী পাশের বোয়ালমারী উপজেলাধীন ডোবরা পারটেক্স জুট মিলে শ্রমিকের কাজ করতেন।

আটককৃতরা হলেন, যোগিবরাট গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে আরিফুর রহমান (২৭), একই গ্রামের রতন শেখ এর ছেলে গিয়াস শেখ (২৮) এবং কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল শেখ (২৫)।

জানাগেছে, রাতের শিপ্টে কাজ শেষ করে ওই নারী মিলের টলি গাড়ীতে করে বাড়ী ফিরছিলেন। ওই এলাকার সহকর্মীরা যার যার গন্তব্যে নেমে যাওয়ার পর রাত এগারোটার দিকে ওই নারীকে গাড়ীর চালকসহ চারজন মিলে আলফাডাঙ্গার টাবনী এলাকায় ঘোষে বাড়ির উত্তরদিকের ফাকা মাঠে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে ধুলজুড়ি এলাকায় তাদের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। ঘটনাটি ওই নারী বাড়ী ফিরে স্বজনদের জানালে সকালে পুলিশে অবহিত করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে, এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া অপর ধর্ষক একই গ্রামের মৃত মোন্তাজ শেক এর ছেলে আব্দুল্লাহকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বিধবা ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

চার জন মিলে ধর্ষন করলো বিধবা কে

প্রকাশের সময়: ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০