সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও’র বাসভবনে আনসার সদস্য মোতায়েন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

 সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকারি বাসভনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেগম ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট কর্তৃক ইউএনও’র বাসভবনে আনসার সদস্য মোতায়েনের এ নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে সাদুল্লাপুর ইউএনও’র বাসভবনে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক সেলিম পারভেজ বলেন, ৪ জন আনসার সদস্যের মধ্যে একজন পিসি ও অপর তিনজন সদস্য এই দায়িত্ব পালন করবেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ বলেন, শুক্রবার বিকেলে থেকে ওইসব আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

ইউএনও’র বাসভবনে আনসার সদস্য মোতায়েন

প্রকাশের সময়: ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০