শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাট ইউএনও ও তার পিতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের মানববন্ধন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৭ বার পড়া হয়েছে
পলাশবাড়ী প্রতিনিধি : পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন আয়োজিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে আজ ৯ই সেপ্টেম্বর ২০২০ইং রোজ বুধবার পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানব বন্ধন চলাকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকেছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক জনাব আবু বক্কর প্রধান, উপজেলা মাধ্যমিক অফিসার মাহাতাব উদ্দিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শাহীনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম সহ উপজেলা বিভিন্ন নেত্রী বৃন্দ।
বক্তারা অবিলম্বে সুষ্ঠতদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরো বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।

জনপ্রিয়

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’: যুবককে হাড়ভাঙ্গা নির্যাতন, গরম পানি থেরাপি! ​

error: Content is protected !!

ঘোড়াঘাট ইউএনও ও তার পিতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের মানববন্ধন

প্রকাশের সময়: ০১:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০