বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮৬ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ৩২৯ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : ভারতের দক্ষিণ-পশ্চিম দিল্লির ছাওলায় ৮৬ বছরের এক বৃদ্ধাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম জানায়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক গ্রেফতার হয়েছেন। তার বয়স মাত্র ৩০ বছর।

দিল্লি কমিশন ফর উইমেন-এর প্রধান স্বাতি মালিওয়াল বিবিসি’কে বলেন, সোমবার সন্ধ্যার দিকে ওই বৃদ্ধা তার বাড়ির বাইরে দুধওয়ালার জন্য অপেক্ষা করছিলেন। সে সময় এক যুবক বৃদ্ধাকে বলেন, ‘আজ দুধওয়ালা আসবে না। আমার সঙ্গে গেলে দুধ পাওয়া যাবে।’ বৃদ্ধা যুবকের কথা বিশ্বাস করে তার সঙ্গে রওয়ানা হয়। এরপর ওই যুবক কাছের একটি খামারে নিয়ে গিয়ে বৃদ্ধাকে ধর্ষণ করে।

প্রতিবেদনে প্রকাশ, ঘটনার সময় বৃদ্ধা অনেক অনুনয়-বিনয় করে তাকে ছেড়ে দিতে বলেন। ধর্ষককে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি আমার নাতির বয়সী।’ কিন্তু বৃদ্ধার কোনো কথাই সেই ধর্ষক শুনেনি। বাধা দিতে গেলে বৃদ্ধাকে নির্মমভাবে নির্যাতন করে ওই ধর্ষক।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী খামারের পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধার চিৎকার শুনতে পেয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে পাকড়াও করে পুলিশে দেয়। বিবিসি জানায়, স্বাতি বৃদ্ধার অবস্থা দেখতে মঙ্গলবার ছাওলায় তার বাড়িতে গিয়েছিলেন। বৃদ্ধার শারীরিক ও মানসিক অবস্থা দেখে তার ‘হৃদয় ভেঙে গেছে’ বলে জানান স্বাতি।

স্বাতি ধর্ষণকের মৃত্যুদণ্ড দাবি করে ক্ষোভের সঙ্গে বলেন, আমি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং নগরীর লেফ্টেন্যান্ট-গভর্ণরকে চিঠি লিখে মামলাটির দ্রুত বিচার করার অনুরোধ জানাতে যাচ্ছি। যাতে ছয় মাসের মধ্যে তার ফাঁসি হয়। প্রসঙ্গত, ভারতে প্রতি বছর গড়ে ৩৫ হাজার ধর্ষণের ঘটনা ঘটে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

৮৬ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

প্রকাশের সময়: ১২:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০