মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও ওয়াহিদার মুখের সেলাই খোলা হয়েছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ২২১ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : ইউএনও ওয়াহিদা খানমের মুখের সেলাই আজ বৃহস্পতিবার খোলা হয়েছে। আগামী শনিবার মাথার সেলাই খোলার পর মেডিকেল বোর্ড মিটিংয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শরীরের ডান পাশের কিছুটা উন্নতি হয়েছে, তিনি হাতের আঙ্গুল নাড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

গত ৭ সেপ্টেম্বর অবস্থার উন্নতি হওয়ায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। তবে আপাতত তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না বলে জানানো হয়। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। 

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

ইউএনও ওয়াহিদার মুখের সেলাই খোলা হয়েছে

প্রকাশের সময়: ০১:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০