মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুদকের করা মামলায় সাবেক সাংসদ বদির বিচার শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৪২ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে দুদক এই মামলা করে। রোববার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই সময় বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। বদির আইনজীবী রফিকুল ইসলাম জানিয়েছেন, চার্জ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

দুদকের করা মামলায় সাবেক সাংসদ বদির বিচার শুরু

প্রকাশের সময়: ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০