শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরযাত্রীর বাস উল্টে মহিলাসহ আহত ১০

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • ২৭০ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলায় বর যাত্রীবাহী একটি বাস উল্টে রাস্তার নিচে পড়েছে। এসময় মহিলাসহ অন্তত ১০ যাত্রী আহত হয়।গত সোমবার  দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার এনায়েতপুর-মাদরাসা বাজার সড়কের পাকার মাথা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় যুবক মাহিন মিয়া জানায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের একটি বিয়ে অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে বাসটি ফরিদপুর ইউনিয়নের তাহেরপুরের দিকে যাচ্ছিলো। এসময় ওই স্থানে পৌঁছালে হঠাৎ বাসটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়। পরে থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে। গাইবান্ধা ফায়ার সাভিসের উপ-পরিচালক এনামুল হক বলেন, এ ঘটনায় মহিলাসহ ১০ যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

বরযাত্রীর বাস উল্টে মহিলাসহ আহত ১০

প্রকাশের সময়: ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০