বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোটর সাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বন্ধু , ফুল মিয়া (২৫) ও আব্দুস সালাম (২৪)। ফুল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে ও আব্দুস সালাম একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়ক দিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। পথে সারাই গ্রামে সড়কের মোড় ঘুরতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তারা দুজনেই মারা যান।

সাপমারা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আইয়ূব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

মোটর সাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রকাশের সময়: ০২:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১