বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নামের সাবেক এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে গাইবান্ধা  জেলা বিএনপি অফিসের সামনে ফল ব্যবসায়ীর হাতে মারাত্বকভাবে হামলার শিকার হন লিখন। পরে গুরুত্বর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মঞ্জুরুল হাসান লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে মঞ্জুরুল হাসান লিখন শহরের হকার্স মার্কেটের সামনে ফলের দোকানে আম কিনছিলেন। এ সময় দোকানি শরিফ মিয়ার সাথে তার আম কেনা বেচা নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে লিখন বাড়িতে আম রেখে আবার শরীফের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতি সৃষ্টি হয় দুই জনের মধ্যে। পরে স্থানীয় ও পথচারি লোকজন উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়।

এরই জেরে সন্ধ্যার দিকে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন মিলে লিখনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর অসুস্থ লিখনকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানা পুলিশের ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, নিহত লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশের সময়: ১০:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১