শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ দেশে ফিরছেন প্রানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ২৭৩ বার পড়া হয়েছে

আজারবাইজানে চার দিনের সফর শেষে আজ রোববার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১৮তম নন অ্যালাইন মুভমেন্ট (ন্যাম) সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার আজারবাইজানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আজ স্থানীয় সময় সকাল ১১টায় বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান। বিমানটি সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে।

১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুদিনের সম্মেলনটি ২৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে ন্যাম সম্মেলনে যোগ দেন।

শুক্রবার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া তিনি বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখা বিষয়ে সাধারণ আলোচনায় বক্তৃতা করেন।

শনিবার প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চন ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের ইলহাম আলিয়েভের দেওয়া সরকারি সংবর্ধনায় যোগ দেন। এ ছাড়া তিনি হিলটন বাকুতে আজারবাইজানের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈজভোজে অংশ নেন।

ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ ও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল মালকিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন।

একই দিনে প্রবাসী বাংলাদেশিরা বাকুতে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল হিলটন বাকুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জনপ্রিয়

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’: যুবককে হাড়ভাঙ্গা নির্যাতন, গরম পানি থেরাপি! ​

error: Content is protected !!

আজ দেশে ফিরছেন প্রানমন্ত্রী

প্রকাশের সময়: ১০:০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯