বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাদন ব্যবসায়ীর ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাজীব

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধা শহরের পুরাতন বাজারে দাদন ব্যবসায়ীর ছুরিকাঘাতে রাজিব নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

এ সময় তার পকেটে থাকা চার লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

গতকাল রাতে শহরের পুরাতন বাজারের দুই ভাই আড়তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রাজিব আজ বুধবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার পুলবন্দী বাজারে মানববন্ধন কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘গতকাল রাতে রাজিব জমি বিক্রির চার লাখ ৩০ হাজার টাকা নিয়ে পুরাতন বাজারে দুই ভাই আড়তে মহাজন মামুনের সাথে দেখা করতে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দাদন ব্যবসায়ী লিপু, তার তিন ভাই ও দুই শালা মিলে রাজিবের উপর রড, ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার পকেটে থাকা চার লাখ ৩০ হাজার টাকা বের করে নিয়ে বাজার ত্যাগ করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাজিব হামলাকারীদের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দাখিল করেন’।

বক্তারা আরও বলেন, ‘লিপু শহরের একজন চিহ্নিত দাদন ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে। আমরা প্রশাসনের কাছে দাদন ব্যবসায়ী লিপু ও তার ভাইদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি’।

অভিযুক্ত লিপু মিয়া শহরের পূর্বপাড়ার বেজিরভিটা গ্রামের মৃত আইজল হকের ছেলে।

এ ব্যাপারে অভিযুক্ত লিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজিবের কাছে টাকা পাই। চাইতে গেলে কথা-কাটাকাটি হয়। টাকা না দিতেই রাজিব মিথ্যে নাটক সাজিয়েছে। উল্টো তারা আমার ভাইকে মেরে গুরুতর আহত করেছে’।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

দাদন ব্যবসায়ীর ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাজীব

প্রকাশের সময়: ০৭:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩